তিন ট্রিলিয়ন ডলারের প্রথম কোম্পানি অ্যাপল!

৪ জানুয়ারি, ২০২২ ০৮:০৫  
প্রথম কোম্পানি হিসেবে তিনি ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বছরের প্রথমদিনে শেয়ার বাজারের ভ্যালুয়েশনে এই রেকর্ড গড়ে কোম্পানিটি, যদিও দিনশেষে অল্প ব্যবধানে মাইলফলক থেকে ছিটকে পড়ে অ্যাপল। খবর রয়টার্স। খবরে বলা হয়, ২০২২ সালের প্রথমদিনে সিলিকন ভ্যালি-ভিত্তিক কোম্পানিটির শেয়ার মূল্য ১৮২.৮৮ ডলারে উন্নীত হয়। এতে অ্যাপলের মার্কেট ভ্যালু ৩ ট্রিলিয়ন ডলারের ছাড়িয়ে যায়। তবে দিনশেষে শেয়ারপ্রতি মূল্য ২.৫ শতাংশ কমে ১৮২.০১ ডলারে নেমে আসে। ফলে এই সময়ে অ্যাপলের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিলো ২.৯৯ ট্রিলিয়ন ডলার। দুই ট্রিলিয়ন মার্কেট ভ্যালু ক্লাবে অ্যাপলের সাথে রয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। সফটওয়্যার জায়ান্টটি এখন ২.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি। এছাড়া অ্যালফাবেট (গুগল), অ্যামাজন এবং টেসলার ভ্যালুয়েশন এক ট্রিলিয়ন ডলারের উপরে রয়েছে। আর সৌদি আরাবিয়ান ওয়েল কোম্পানির ভ্যালুয়েশন ১.৯ ট্রিলিয়ন ডলার। ডিবিটেক/বিএমটি